images

দেশজুড়ে

ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

রোববার, ২১ জুন ২০২৬ , ০৬:৫৯ পিএম

জামালপুরের মাদারগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে মুসা ফকির (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চর বওলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুসা ফকির ঐ এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

আরও পড়ুন
213

ইরাকে নিহত দুই প্রবাসীর মরদেহ ২৬ দিন পর দেশে

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল সাড়ে ৪ টার দিকে গরুর জন্য ঘাস কাটতে যান বৃদ্ধ মুসা ফকির। ঘাস কাটার সময় বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদুজ্জামান বলেন, বজ্রপাতে আহত মুসা ফকিরকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তাই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এমএম