images

দেশজুড়ে

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সোমবার, ২২ জুন ২০২৬ , ০১:১৭ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

সোমবার (২২ জুন) র‍্যাব-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

এর আগে, শনিবার (২০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার নবী মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর (৫৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী কোতোয়ালি এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন
cmmll

ছিনতাইয়ের উদ্দেশ্যে রিকশাচালককে হত্যা, গ্রেপ্তার ২

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, আইয়ুব আলীর বাড়ি সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সমাজ এলাকায়। তিনি ওই হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চলতি বছরের ২২ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানের সময় এক র‍্যাব সদস্য নিহত হওয়ার ঘটনায় সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত চলছে।

আরটিভি/এমএ