images

দেশজুড়ে / খেলা

বিসিসির সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম গ্রেপ্তার

সোমবার, ২২ জুন ২০২৬ , ০৫:৩৯ পিএম

বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নাজিরেরপুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা রয়েছে। সেই মামলায় আজ সকালে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন
Web-Image---Copy

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

রফিকুল ইসলাম খোকন আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠজন ছিলেন। তিনি বরিশাল ল কলেজের সাবেক ভিপি। জুলাই অভ্যুত্থান পরবর্তী তিনি আত্মগোপনে গেলেও সম্প্রতি তিনি বরিশালে ফেরেন।

আরটিভি/এমএ