images

দেশজুড়ে

জন্ম-মৃত্যু নিবন্ধনে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ইজাজুল হক

সোমবার, ২২ জুন ২০২৬ , ০৬:২০ পিএম

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।

বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ রোববার (২১ জুন) এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলার মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সর্বোচ্চ সাফল্য অর্জন করে প্রথম স্থান লাভ করেছে গলাচিপা উপজেলা। মে মাসে জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি, অর্জিত হয়েছে ৪২৯টি। অন্যদিকে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, অর্জিত হয়েছে ২১৯টি।

আরও পড়ুন
Web-Image---Copy

ক্যালকুলেটরে হিসেব কষে ঘুস নেন এই কর্মকর্তা

পরিসংখ্যান অনুযায়ী, জন্ম নিবন্ধনের হার ১০০ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের হার ১৮৯ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন মিলিয়ে গড় সাফল্যের হার দাঁড়িয়েছে ১৪৫ শতাংশ, যা বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ।

এ বিষয়ে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, কোনো অর্জন একার পক্ষে সম্ভব নয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা এবং দলগত কাজের ফলেই এ সাফল্য এসেছে। এ অর্জন গলাচিপাবাসীর। এজন্য বিভাগীয় কমিশনার মহোদয় ও স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারা দেশের ৫০৭টি উপজেলা ও সিটি করপোরেশনের মধ্যে বর্ষসেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন আবুজর মো. ইজাজুল হক।

আরটিভি/এমএইচজে