images

দেশজুড়ে

স্কুলছাত্রী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রেমিকের বাড়িতে হামলা

সোমবার, ২২ জুন ২০২৬ , ০৮:১৪ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে নিহতের প্রেমিক আলিফের বাড়িতে উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালিয়েছে।

সোমবার (২২ জুন) বিকেল ৪ ঘটিকার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের কানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

জানা গেছে, গত ১৫ জুন সাহরাইল উচ্চ বিদ্যালয়ে এক অনৈতিক আচরণের অভিযোগে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে নিহত মারিয়া ও তার প্রেমিক আলিফের অভিভাবকদের ডেকে মুচলেকা গ্রহণ ও টিসি প্রদান করা হয়েছিল। পরবর্তীতে নিহত মারিয়া বাড়িতে মোবাইল ফোন রেখে নিখোঁজ হওয়ার পরে গতকাল তার খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়। পরে মারিয়ার হত্যাকাণ্ডে আলিফের সম্পৃক্ততার সন্দেহে ক্ষুব্ধ স্থানীয় জনতা সোমবার দুপুরে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

আরও পড়ুন
Web-Image---Copy

কুমিল্লায় বসতঘরে আগুন দিয়ে নারীকে হত্যার চেষ্টা

এর আগে, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে নিহত মারিয়ার প্রেমিক আলিফ ও তার মা-বোন ও দুইজন শিক্ষকসহ সন্দেহভাজন হিসেবে মোট ৮ জনকে হেফাজতে নেয় সিংগাইর থানা পুলিশ।

এ বিষয়ে ওসি মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত চলছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে।

আরটিভি/এমএইচজে