images

দেশজুড়ে

বেড়া ভেঙে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা যুবলীগ নেতার, বেধড়ক পিটুনি

সোমবার, ২২ জুন ২০২৬ , ০৯:০২ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে গভীর রাতে বাড়ির টিনের বেড়া ভেঙে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে পিটুনি দেন। পরে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সোমবার (২২জুন) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক জাকির হোসেন (৪৫) দাঁতভাঙা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (২১ জুন) দিনগত গভীর রাতে জাকির হোসেন ওই এলাকার এক প্রবাসীর বাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় তিনি অস্ত্রের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী নারীর অভিযোগ, জাকির হোসেন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন দাবি করেন, কথা বলার জন্য তাকে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে মারধর করা হয়েছে।

এ বিষ‌য়ে দাঁতভাঙা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান রেজাউল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়‌নি।

আরও পড়ুন
9755555555555

মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, অভিযুক্ত ইউপি সদস্য বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস