মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ১২:৩৮ পিএম
পটুয়াখালীর গলাচিপায় একটি কার্টনের বাক্সের ভেতর থেকে অপরিপক্ক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকায় মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
জানা গেছে, বাঁশবুনিয়া গ্রামের আকন বাড়ির সামনে স্থানীয়রা একটি কার্টনের বাক্স পড়ে থাকতে দেখে সন্দেহ হলে সেটি খুলে ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি গলাচিপা থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে একটি অপরিপক্ক নবজাতকের ভ্রূণ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/টিআর