মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০১:১৭ পিএম
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নৈরাজ্য প্রতিরোধে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে যুবদলের ব্যানারে জেলা শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে জেলা যুবদলের সহসভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরণ, সোহরাব হোসেন বুলু, লক্ষ্মীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জুলফু, সদর (পূর্ব) উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্যসচিব বেলাল কাজী, সদর (পশ্চিম) উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন এবং সদস্যসচিব আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা জনগণ মেনে নেবে না। রাজপথ নিরাপদ রাখতে যুবদল সব সময় ঐক্যবদ্ধ রয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিস্টদের কোনো সুযোগ দেওয়া হবে না।
আরটিভি/টিআর