images

দেশজুড়ে

রাঙামাটিতে ১৬ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০৩:২২ পিএম

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

৭ দিনেও খোঁজ মেলেনি দুই শিক্ষার্থীর

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. কবির (৫২), নুরুল হক (৫২), চম্পক দাশ (৫৪), মো. নিজাম উদ্দীন (৪২), মো. ইলিয়াছ (৩৫), মো. ইসমাইল (৫৯), মো. জসিম (৩৮), মো. নয়ন (১৯), মো. তারিকুল ইসলাম (৪৫), মো. রাসেল (৩৮), শাহাদত হোসেন (৩২), রাম প্রসাদ শীল (৪৫), জাহিদুল ইসলাম (২৪), মো. সাইফুল ইসলাম (২৫), দুর্জয় কান্তি দে (২৬) ও হাফিজুর রহমান (২৯)।

পুলিশ জানায়, বিভিন্ন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে।

আরটিভি/এমএইচজে