বুধবার, ২৪ জুন ২০২৬ , ০৯:২৫ এএম
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার আবু সারওয়ার বকুলকে আটক করা হয়েছে।
সোমবার (২২ জুন) গভীর রাতে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পঞ্চগড়ে তোলা হয়। এরপর আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, বকুলের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। তাকে পঞ্চগড় জেলা বিএনপি অফিস পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বকুলের পরিবার জানায়, সোমবার রাতে নিজ বাড়িতে টিভিতে বিশ্বকাপ খেলা দেখে মোবাইল চালাচ্ছিলেন বকুল। এ সময় পুলিশ এসে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা বকুল রাজনৈতিক মামলার আসামি। তাকে পঞ্চগড় জেলা বিএনপি অফিস পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার বিষয়ে পুলিশ সজাগ রয়েছে।
আরটিভি/আইএম