images

দেশজুড়ে

মানিকগঞ্জে জব ফেয়ার অনুষ্ঠিত

বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০:১০ এএম

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহায়তায় এবং গণ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় মানিকগঞ্জে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় গণ কল্যাণ ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসংস্থান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ কল্যাণ ট্রাস্টের উপনির্বাহী পরিচালক মাসুম আহমেদ সচী।

দিনব্যাপী এ জব ফেয়ারে জেলার বিভিন্ন খাতের ১৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে প্রায় ৮০০ চাকরিপ্রার্থীর আবেদন গ্রহণ করা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে ৩৫০ জনকে চাকরির সুযোগ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের প্রকিউরমেন্ট স্পেশালিস্ট জয়রাম সাহা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবদুল বাতেন, এমটিএসসির অধ্যক্ষ জাহিদুল হকসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আরও পড়ুন
Web-Image10

আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা

আয়োজকরা জানান, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন এবং দক্ষ জনশক্তিকে উপযুক্ত কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করাই এ জব ফেয়ারের মূল উদ্দেশ্য।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নেও এ উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে। 

আরটিভি/আইএম