images

দেশজুড়ে

কৃষি বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

বুধবার, ২৪ জুন ২০২৬ , ১১:২১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফসল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা ও কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং ‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। 

আখাউড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা। 

বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইমরান ভূঁইয়া, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজ্জলে রাব্বি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন
Web-Image14

আ.লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতা ধরা

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো কৃষি চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে হবে। 

কংগ্রেসে শতাধিক কৃষক-কৃষাণী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। 

এ সময় স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়, যা কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে।

আরটিভি/আইএম