বুধবার, ২৪ জুন ২০২৬ , ১২:৪৯ পিএম
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টার দিকে মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, যমুনা লাইন পরিবহনের একটি বাস ৩০ যাত্রী নিয়ে দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে খাঞ্জাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
গৌরনদী হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে