বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১:১০ এএম
চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামের নিলাম শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামের নিলাম শেডে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তাদের তিনটি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
আরটিভি/এমএইচজে