images

দেশজুড়ে

ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০২:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সরিয়ে দেওয়া হয় এবং জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হয়।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থানে ফুটপাতের ওপর স্থাপিত অস্থায়ী দোকান, মালামাল ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এতে পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন
Web-Image16

কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল মাহমুদ বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। কেউ অবৈধভাবে ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই আইন মেনে চললে বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।

অভিযানকালে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম