images

দেশজুড়ে

বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেপ্তার ১

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৪:১৩ পিএম

নেত্রকোণার কেন্দুয়ায় বাড়ির আঙিনায় গাঁজা গাছ রোপণ ও পরিচর্যার অভিযোগে শুক্কুর আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ৯টি গাঁজা গাছ জব্দ করা হয়।

শুক্কুর আলী (৪০) কেন্দুয়া  উপজেলার বাসিন্দা। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে  সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) রাত সাড়ে  ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া  থানার চিরাং ইউনিয়নের  গোপালাশ্রম  গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়ির পূর্ব পাশের আঙ্গিনা  থেকে প্রায় ৭ ফুট উচ্চতার ৯টি গাঁজা গাছ,৪০ গ্রাম গাঁজা এবং ২১ হাজার ১ শত ৫০ টাকা উদ্ধার করা হয়।জব্দকৃত গাঁজা গাছগুলোর আনুমানিক ওজন প্রায় ১৫ কেজি। 

আরও পড়ুন
789

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ  জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর আলী স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা গাছ চাষ করে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। জব্দকৃত গাঁজা গাছগুলো বিক্রির উদ্দেশ্যেই তিনি চাষ করেছিলেন বলেও স্বীকার করেন।

তিনি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় মামলা রুজু শেষে আজ দুপুরের দিকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

আরটিভি/এমএম