images

দেশজুড়ে

সড়কে সিএনজিচালিত রিকশার সঙ্গে ইজি বাইকের সংঘর্ষ, আহত ৭

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৭:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজিচালিত রিকশার সঙ্গে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। গুরুতর আহত কয়েকজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কের কুমারপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী ইজি বাইক আখাউড়া থেকে চিনাইরের দিকে যাওয়ার সময় কুমারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী আহত হন। এ সময় অটোরিকশার সামনের গ্লাস ভেঙে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত যাত্রী কাজী সাইফ বলেন, আমি আখাউড়া থেকে বাড়িতে যাচ্ছিলাম। পথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত রিকশা ধাক্কা দিলে আমি পায়ে আঘাত পাই। আমাদের চালকের মাথাতেও গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনায় আহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের মধ্যে নারী ও পুরুষ যাত্রী রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আরটিভি/এসএস