images

দেশজুড়ে

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দিলেন যুবক, অতঃপর...

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৭:১৫ পিএম

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে নরসিংদী সদর থানা পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) আটক করে।

পুলিশ জানায়, আটককৃত যুবকের নাম মোহাম্মদ আলী (২৫)। তিনি নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার বাসিন্দা এবং আব্দুর রবের ছেলে। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও পুলিশের নজরে আসার পরপরই তদন্ত শুরু করা হয়। ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে তার সঙ্গে একটি ইট সংযুক্ত করেন। পরে তিনি নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজের ওপর থেকে কুকুরটিকে নিচের নদীতে নিক্ষেপ করেন।

ভিডিওটি বৃহস্পতিবার “এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ” নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত হলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে নরসিংদী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে থাকা ব্যক্তিকে শনাক্ত ও আটক করে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রাণী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রাণী অধিকারকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
rf

সড়কে সিএনজিচালিত রিকশার সঙ্গে ইজি বাইকের সংঘর্ষ, আহত ৭

প্রাণীপ্রেমী ও সচেতন নাগরিকদের মতে, এ ধরনের নির্মম ঘটনা শুধু প্রাণীর প্রতি নিষ্ঠুরতাই নয়, বরং সমাজে সহিংস মানসিকতারও প্রতিফলন। তাই এ ঘটনায় দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরটিভি/এসকে