images

দেশজুড়ে

নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৭:১৬ পিএম

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে মরিয়ম (২০) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজন ও স্থানীয় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। 

নিহত মরিয়ম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের মো. মাজেদের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখে স্বজন ও স্থানীয় এলাকাবাসী দরজা ভেঙে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ছয় মাস আগে সব্দালপুর গ্রামের রবিউল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যে এই অকালমৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি/এসএস