images

দেশজুড়ে

নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

শনিবার, ২৭ জুন ২০২৬ , ১১:৫৯ এএম

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ রাহাত (১১)। খেলা শেষে নদীতে গোসল করতে নামে সে। কিন্তু সেই আনন্দই রূপ নিল বিষাদে। চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার ডাকাতিয়া নদীতে ডুবে প্রাণ গেল তার।

শুক্রবার (২৬ জুন) দুপুরে শহরের পুরান বাজার পাঁচ নম্বর ঘাট তফাদার রাইস মিল এলাকার নদী থেকে নিখোঁজের ১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত রাহাত মালয়েশিয়া প্রবাসী হুমায়ূন পাটোয়ারীর ছেলে। সে পুরান বাজার ২ নম্বর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। 

আরও পড়ুন
Web-Image5

যমুনা নদীতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থী নিখোঁজ

স্থানীয়রা জানান, সকালে মাঠে ফুটবল খেলা শেষে কয়েকজনের সঙ্গে গোসল করতে নদীতে যায় রাহাত। গোসলের একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। পরে স্থানীয় মামুনসহ আরও কয়েকজন যুবক নদীতে নেমে খোঁজাখুঁজি করে রাহাতকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/আইএম