images

দেশজুড়ে

সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২:৪৯ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। 

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জান্নাতুল ফেরদৌস নয়ন একই এলাকার সৌদি প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তাদের এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। 

জানা গেছে, শুক্রবার সকালে নয়ন ও তার শাশুড়ি একসঙ্গে নাস্তা করেন। পরে সকাল ১০টার দিকে শাশুড়ি বাড়ির পাশের কচুক্ষেতে কচুর লতি তুলতে যান। কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে জানান যে, তার নাতি অনেক বেশি কান্নাকাটি করছে।

আরও পড়ুন
Web-Image12

মেলায় তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ, ছুরিকাঘাতে যুবক আহত

খবর পেয়ে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, তার পুত্রবধূ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। কী কারণে গৃহবধূ আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে।

আরটিভি/আইএম