শনিবার, ২৭ জুন ২০২৬ , ০২:১৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় র্যাবের অভিযানে গাঁজাসহ এক নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে উপজেলার বায়েক ইউনিয়নের ছোট বায়েক মধ্যপাড়ায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নুরু মিয়ার বাড়ির সুখিয়ার দোচালা রান্নাঘর থেকে ২৫ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিজের দখলে রাখার অভিযোগে সুখিয়া খাতুনকে (৪২) আটক করা হয়।
আটক সুখিয়া খাতুন উপজেলার বায়েক ইউনিয়নের মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও বিল্লাল হোসেনের স্ত্রী।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরটিভি/আইএম