শনিবার, ২৭ জুন ২০২৬ , ১০:০৬ পিএম
মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৭ জুন) বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
গ্রেপ্তারকৃত আরাফাত খান রাব্বি (২১) মুন্সীগঞ্জ সদরের পুরাতন সরকারপাড়া এলাকার হুমায়ুন খানের ছেলে।
তিনি বলেন, শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানার পুরাতন সরকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুরাতন সরকারপাড়া এলাকায় আরাফাত খান রাব্বির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া ৩০ কেজি গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিকে শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/টিআর