images

দেশজুড়ে

গ্রাম পুলিশের বাড়িতে গাঁজা চাষ, অতঃপর...

রোববার, ২৮ জুন ২০২৬ , ০৯:৪৯ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে গ্রাম পুলিশের বাড়ি থেকে তাজা গাঁজার গাছ ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ। 

শনিবার (২৭ জুন) রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা ও বালিঘাটা ইউনিয়নের পুটার বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পূর্ব উচনা গ্রামের বাসিন্দা গ্রাম পুলিশ আমিন উদ্দিন (৪২) ও বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামের বাসিন্দা লিটন (২৫)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, জেলা পুলিশ সুপার সাহনাজ বেগমের দিক নির্দেশনায় উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসাবে গ্রাম পুলিশ আমিনের বসত বাড়িতে গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।  

অপরদিকে সন্ধ্যায় পৃথক এক অভিযানে উপজেলা বালিঘাটা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোড় সংলগ্ন পুটারিল গ্রামে লিটের বাড়িতে অভিযান চালিয়ে ১০ ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে থানায় মাদক মামলা করা রয়েছে বলে ওসি জানান।

আরটিভি/এসএস