রোববার, ২৮ জুন ২০২৬ , ১১:৫১ পিএম
ঢাকার আশুলিয়ার বংশী নদীতে গোসল করতে গিয়ে ডুবে গিয়ে ফারুক ও জনি নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৮ জুন) আশুলিয়ার ধামসোনা এলাকায় বংশী নদীর ব্রিজের নিচে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই দুই যুবক নদীতে গোসল করতে নামেন। এ সময় তারা নদীতে তলিয়ে যায়। পরে ব্রিজের নিচে থেকে স্থানীয়রা তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দিলে স্বজনরা তাদের মরদেহ নিয়ে যায়।
আরটিভি/এমএইচজে