images

দেশজুড়ে

ট্রাক উল্টে খালে পড়ে দুই কিশোর নিহত

সোমবার, ২৯ জুন ২০২৬ , ১০:০৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের খালে পড়ে দুই কিশোর নিহত হয়েছেন। 

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মৃত অহাব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) ও একই ইউনিয়নের মো. ফরহাদ মিয়ার ছেলে আরশাদ (১৮)। 

আরও পড়ুন
Web-Image8

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনলাখপীর-চারগাছ সড়ক দিয়ে একটি ট্রাক যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশের খালে উল্টে পড়ে যায়। এতে ট্রাকে থাকা দুই কিশোর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

কসবা থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/আইএম