images

দেশজুড়ে

সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

সোমবার, ২৯ জুন ২০২৬ , ১০:১৬ এএম

সাতক্ষীরায় বিজিবির চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়েছে। 

রোববার (২৮ জুন) জেলার সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, মাদরা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার আমবাগান এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজপুর থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

আরও পড়ুন
Web-Image9

ট্রাক উল্টে খালে পড়ে দুই কিশোর নিহত

এ ছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার হঠাৎগঞ্জ থেকে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত এসব ভারতীয় মালামালের আনুমানিক বাজার মূল্য  পাঁচ লাখ ৭০ হাজার পাঁচশ’ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

আরটিভি/আইএম