images

দেশজুড়ে

আগুনে পুড়ল দুই মুদি দোকান

সোমবার, ২৯ জুন ২০২৬ , ১১:২৭ এএম

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি মুদি দোকান পুড়ে গেছে। 

সোমবার (২৯ জুন) ভোরে সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদি বাজারে এ ঘটনা ঘটে। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৯ জুন) ভোর ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আগুন লাগার সংবাদ পায় সিরাজদিখান ফায়ার স্টেশন। খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

পরে ভোর সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপন করা সম্ভব হয় এবং সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো স্টেশনে ফিরে যায়।

আরও পড়ুন
Web-Image10

সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

অগ্নিকাণ্ডে সুবল রায়ের ‘সুবল স্টোর’ ও অবিরাম রায়ের ‘অবিরাম স্টোর’ নামে দুটি দোকানের মুদি মালামাল, এলপি গ্যাস সিলিন্ডার ও টিনের চালা পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

ঘটনার সময় ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ারের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি; বিষয়টি তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরটিভি/আইএম