images

দেশজুড়ে

বীজ, সার ও গাছের চারা পেয়ে খুশি দুই হাজার কৃষক

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৪:৪০ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার, হাইব্রিড মরিচের বীজ ও সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা পেয়েছেন দুই হাজার কৃষক। এসব পেয়ে আনন্দ প্রকাশ করেছেন ওই কৃষকরা।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলা চত্বরে এ বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি অধিদপ্তর।

জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নের দুই হাজার কৃষকের মধ্যে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ডিএপি ১০ কেজি এমওপি, ১০ কেজি সার, ১০০ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ ও ৪০৭ জনকে বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

পছন্দের ঠিকাদারকে কাজ দিতে ৮৮ জনের সঙ্গে ‘নয়ছয়’

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহারিয়া। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসানসহ কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের কৃষি সম্প্রসারণ বিভাগের মাঠকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

কয়েকজন কৃষক বলেন, বিগত ২০ বছরেও এত সার-বীজ পাইনি। সরকারকে ধন্যবাদ জানাই।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান জানান, পর্যায়ক্রমে অন্যান্য কৃষকের তালিকা করা হচ্ছে পরবর্তীতে তাদেরও এ প্রণোদনা দেওয়া হবে।

আরটিভি/এমএইচজে