images

দেশজুড়ে

রিকশার সিটের নিচে মিলল ১৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৫:৩৮ পিএম

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশার সামনের সিটের নিচ থেকে ১ হাজার ৪০০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

বীজ, সার ও গাছের চারা পেয়ে খুশি দুই হাজার কৃষক

সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার পুলিশ সদস্যরা রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর হাড়ুপুর বাগানপাড়া গামী ভাটার মাঠ নামক স্থানে কাঁচা রাস্তার উপর পৌঁছানোর পর তথ্য অনুযায়ী একটি ব্যাটারিচালিত রিকশাকে থামার সংকেত দিলে রিকশায় থাকা তিনজনের মধ্যে দুজন কৌশলে পালিয়ে যান। তবে রায়পাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেনকে (৫২) আটক করতে সক্ষম হয়। এ সময় আবুল হোসেনের রিকশার সামনের সিটের নিচ থেকে ১ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তার রিকশাটি জব্দ করা হয়। আবুল হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পলাতকদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মীর মোহাম্মদ শাফিন মাহমুদ।

আরটিভি/এমএইচজে