images

দেশজুড়ে

২০২৬-২৭ অর্থবছরে চাঁদপুর জেলা পরিষদের বাজেট ৮৫ কোটি ৩৬ লাখ টাকা

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৫:৪৮ পিএম

২০২৬-২৭ অর্থবছরের ৮৫ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার ৭২৯ টাকা বাজেট ঘোষণা করেছে চাঁদপুর জেলা পরিষদ।

সোমবার (২৯ জুন) চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে পরিষদের হলরুমে মাসিক সভা ও ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট একেএম সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার বাজেট উপস্থাপনাকালেবলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের চাঁদপুর জেলা পরিষদের মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ৮৫ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার ৭২৯ টাকা। বাজেটে নিজস্ব তহবিল, সরকারি অনুদান, বিভিন্ন খাতের আয় এবং প্রারম্ভিক স্থিতি এ বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

বীজ, সার ও গাছের চারা পেয়ে খুশি দুই হাজার কৃষক

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট একেএম সলিম উল্লাহ সেলিম বলেন, একই প্রকল্পে যেন দুইবার আর্থিক অনুমোদন না দেওয়া হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

তিনি নারীর শিক্ষা ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, নারীদের শিক্ষিত করে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, দেশকে দুর্নীতিমুক্ত, বাল্যবিবাহ, ক্ষুধা, কিশোরগ্যাং ও মাদকমুক্ত করতে হবে। পাশাপাশি দেশকে জামায়াতমুক্ত করতে হবে।

সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, চাঁদপুর টেলিভিশন ফোরামের সভাপতি কাদের পলাশ এবং সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।

এ সময় জেলার ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা পরিষদের প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. লতিফ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, রহিমা বাদশাহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে