images

দেশজুড়ে

বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী

সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৭:২৯ পিএম

ঢাকা জেলার সাভার থানাধীন বিরুলিয়া ইউনিয়নের ধরেন্ডা কমলাপুরের ঢাল এলাকা থেকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় এক তরুণীকে (২৪) উদ্ধার করেছেন স্থানীয়রা। 

সোমবার (২৯ জুন) খবর পেয়ে পুলিশ মেয়েটিকে তাদের হেফাজতে নেয়। আশঙ্কাজনক আহত অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশের ধারণা।

ভুক্তভোগী তরুণী জামালপুর জেলার মেলান্দহ থানার পচাবহলা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image---Copy

শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ধরেন্ডা কমলাপুরের ঢালে ওই তরুণীকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে কমলাপুর বাজারে নিয়ে আসা হয়। পরে পুলিশের হেফাজতে দেওয়া হয়।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আরটিভি/ এসকেডি