সোমবার, ২৯ জুন ২০২৬ , ০৯:০৯ পিএম
ঢাকার আশুলিয়ায় শিক্ষকের সঙ্গে গোসলে নেমে বংশাই নদীতে ডুবে রাহাত (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে ঢাকার আশুলিয়ার গোহাইলবাড়ীর উত্তর পাশে বংশাই (গাজীখাল) নদীতে পড়ে তার মৃত্যু হয়। এর আগে শিক্ষকের সঙ্গে মোট ৯ জন শিক্ষার্থী গোসল করতে নামে।
নিহত শিক্ষার্থী আশুলিয়ার কোনাপাড়া এলাকার আলক্বলম প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে এক শিক্ষক ইমরানসহ প্রায় ৯ জন শিক্ষার্থীদের নিয়ে গাজীর খালে গোসল করতে নামেন। গোসলের একফাঁকে রাহাতসহ আরও দুইজন পানিতে তলিয়ে যেতে থাকে। পরে সবাই পানি থেকে উঠতে পারলেও নিখোঁজ হয় রাহাত। এরপর ওই শিক্ষার্থীরাসহ স্থানীয়রা প্রায় এক ঘণ্টা খোঁজ করে মরদেহ উদ্ধার করে।
আরটিভি/এমএইচজে