images

দেশজুড়ে

পারিবারিক কলহে গলায় ফাঁস নিলেন নববধূ

সোমবার, ২৯ জুন ২০২৬ , ১০:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের বেলতলী গ্রামে পারিবারিক কলহের জেরে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেলতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোনিয়া আক্তার (১৯) ওই গ্রামের সাজিদ মিয়ার মেয়ে এবং মো. সাগরের স্ত্রী।

আরও পড়ুন
Web-Image---Copy

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও ‘টেঁটাযুদ্ধ’, ওসিসহ আহত ২৫

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সোনিয়া আক্তার নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করার চেষ্টা করেন।

খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশের উপস্থিতিতে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

আরটিভি/এমএইচজে