images

দেশজুড়ে

১২০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস 

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৯:০১ এএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে যৌথ অভিযানে প্রায় ১২০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৯ জুন) নারায়ণগঞ্জ নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার ও মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, পদ্মা নদীতে অবৈধভাবে কারেন্ট জাল পেতে মাছ শিকার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নদীর বিভিন্ন স্থান থেকে আনুমানিক ১২০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন
Web-Image4

এক্সপ্রেসওয়েতে হঠাৎ চলন্ত বাসে আগুন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেই সঙ্গে অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম