মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৯:৪০ এএম
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে সন্তোষ রবিদাস (৩০) নামে এক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮টায় নঈম মিয়ার বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাদক সেবনের বিষয়টি ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সন্তোষ রবিদাসকে চার মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
দণ্ডপ্রাপ্ত সন্তোষ রবিদাস বগারচর ইউনিয়নের ডাকপাড়া গ্রামের মৃত বাচ্চা রবিদাসের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/আইএম