images

দেশজুড়ে

গাঁজাসহ এক ব্যক্তি ধরা

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৯:৫৯ এএম

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ একজনকে আটক করছে কোস্টগার্ড। 

সোমবার (২৯ জুন) দুপুরে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। 

এর আগে, রোববার (২৮ জুন) রাতে উপজেলা নলচিরা ঘাট এলাকার মহানন্দ ফেরি থেকে তাকে আটক করা হয়। 

আরও পড়ুন
Web-Image6

মাদক সেবনের দায়ে চার মাসের কারাদণ্ড

আটক মো. বাবর (১৯) সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজার এলাকার মো. সেলিমের ছেলে।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম এই অভিযান চালায়। এ সময় মহানন্দ ফেরি থেকে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা পাওয়া যায়। 

এ বিষয়ে কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: মো. সালমান বিন শওকত বলেন, আটক বাবরকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। 

আরটিভি/আইএম