images

দেশজুড়ে

নারকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১১:০৭ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে নারকেল গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাঈম হোসেন (২২) পৌরসভার সাতপোয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বৃষ্টির সময় আলতা সিনেমা হল এলাকায় নাঈম একটি নারকেল গাছে ওঠেন। গাছটি অতিরিক্ত পিচ্ছিল থাকায় অসাবধানতাবশত তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। এতে তার মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

আরও পড়ুন
Web-Image10

ধানক্ষেতের পাশে পড়ে ছিল চোখ উপড়ানো মরদেহ

এরপর সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, এ ঘটনায় পরিবারের কেউ অভিযোগ দেয়নি।

আরটিভি/আইএম