images

দেশজুড়ে

ভিড়ের মধ্যে পুলিশ কর্মকর্তার পিঠে ছুরিকাঘাত

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৫:০৪ পিএম

কুমিল্লা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শরীফ নামে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে নগরীর থিরাপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. শরীফ কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে নিয়মিত পেট্রোল ডিউটির সময় থিরাপুকুরপাড় এলাকায় একদল যুবক বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে আতশবাজি ফাটিয়ে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছিল। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের নির্বৃত্ত করার চেষ্টা করলে ভিড়ের মধ্যে থাকা অজ্ঞাত কেউ পেছন থেকে এএসআই শরীফের পিঠে ছুরিকাঘাত করেন। ঘটনার পর সহকর্মীরা তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন
Web-Image---Copy

প্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের নিয়মিত ডিউটি চলাকালে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে