images

দেশজুড়ে

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ‘ছোট বিল্লাল’ গ্রেপ্তার 

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৯:২৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১২ হাজার ১২০ টাকাসহ মো. বিল্লাল ওরফে 'ছোট বিল্লাল' (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার (২৯ জুন) রাত ২টা ২০ মিনিটের দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হরিগঞ্জ (আনন্দ বাজার) মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

সীমান্ত দিয়ে বাড়ছে চোরাচালান, ময়মনসিংহে হাত বাড়ালেই মিলছে মাদক

​গ্রেপ্তার বিল্লাল উপজেলার দামোদরদী গ্রামের বাসিন্দা।

গভীর রাতে হরিগঞ্জ মোড়ের পাকা রাস্তা থেকে ছোট বিল্লালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তার করা আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি এবং অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরটিভি/এমএইচজে