images

দেশজুড়ে

এক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১২:০২ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অনুমোদন ছাড়া আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার ও উন্নয়ন কাজ পরিচালনার দায়ে ‘ড্রীম গ্রীন সিটি’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা ১টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া রহমান।

Capture5

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা আবাসন উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২০ ধারার পরিপন্থী।

আরও পড়ুন
Web-Image11

নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটির নিচে মিলল মরদেহ 

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে রাষ্ট্রপক্ষ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম