images

দেশজুড়ে

কবরস্থানের পাশে পড়ে ছিল বোমাসদৃশ বস্তু

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১২:১৬ পিএম

চুয়াডাঙ্গায় কবরস্থানের পাশ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার জান্নাতুল মাওলা কবরস্থানের পাশ থেকে ওই বোমাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, সকালে পৌর এলাকার জান্নাতুল মওলা কবরস্থানের পাশে একটি বোমাসদৃশ বস্তু দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন
Web-Image10

শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বোমাসদৃশ বস্তুটি লাল টেপ দিয়ে জড়ানো ছিল। সেটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আরটিভি/আইএম