images

দেশজুড়ে

ঝালমুড়ি কিনতে গিয়ে পেটে-বুকে ক্ষত নিয়ে ফিরল শিশু, ঘটনা কী

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০১:০১ পিএম

রাজবাড়ীর পাংশার পাট্রা ইউনিয়নে স্কুলের পাশের ঝালমুড়ি বিক্রেতা লুৎফর রহমানের (৫৫) বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঝালমুড়ি কিনতে প্রতিবেশী ঝালমুড়ি বিক্রেতা লুৎফর রহমানের বাড়িতে গেলে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। 

এরপর শিশুটি পেটে ও বুকে ক্ষত নিয়ে বাড়িতে ফিরলে তার মা বিষয়টি নিয়ে জানতে চাইলে ঘটনাটি তার মাকে খুলে বলে।

বিষয়টি নিশ্চিত করে শিশুটির ফুফু বলেন, আমাদের বাড়ি থেকে ২-৩ বাড়ি পরে লুৎফর রহমান ঝালমুড়ি বিক্রি করেন। মেয়েটি ঝালমুড়ি কিনতে গেলে লুৎফর রহমান তার ঘরে নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। পরে মেয়েটি একা একা বাড়ি আসে। এরপর মেয়েটির শারীরিক অবস্থা দেখে ওর মা জিজ্ঞাসা করলে প্রথমে ভয়ে কিছু বলতে চায়নি। পরে কয়েকবার জিজ্ঞাসা করলে সবকিছু খুলে বলে। মেয়েটির পেটে ও বুকে ক্ষতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

আবারও পেছাল শিশু আসমা হত্যা মামলার রায়

তিনি আরও বলেন, আমরা মেয়েটিকে নিয়ে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। এরপর আমাদের রাজবাড়ী সদর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায়। রাত সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে আসি। আমরা এখন রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছি। এ বিষয়ে পাংশা মডেল থানার ওসিকে জানিয়ে মামলা করেছি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, লুৎফর রহমানের নামে এ ঘটনায় অভিযোগ করা হয়েছে। তাকে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরটিভি/এমএইচজে