images

দেশজুড়ে

নামাজ পড়াতে যাওয়া হলো না খতিবের

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০১:৩৭ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মসজিদের এক খতিবের মৃত্যু হয়েছে।  

বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম মন্ত্রী সওদাগরের ছেলে এবং উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন
Web-Image---Copy

ঝালমুড়ি কিনতে গিয়ে পেটে-বুকে ক্ষত নিয়ে ফিরল শিশু, ঘটনা কী

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩০ জুন) রাতে এলাকায় বৃষ্টি হয়- এতে রাস্তা পিচ্ছিল হয়ে ছিল। বুধবার ভোরে মাকছুদ ফজরের নামাজ পড়ানোর জন্য প্রতিদিনের মতো বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। যাত্রা পথে তিনি চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল থেকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।  

আরটিভি/এমএইচজে