images

দেশজুড়ে

সোনারগাঁয় দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গী সোহান’ গ্রেপ্তার 

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৫:০৪ পিএম

​নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গণধর্ষণ ও ডাকাতিসহ ১৯টি মামলার এজাহারভুক্ত আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে জঙ্গী সোহানকে (২৫) গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩০ জুন) সোনারগাঁয়ের হাবিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশের রেকর্ড অনুযায়ী, সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র আইন, গণধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে করা ডাকাতির প্রস্তুতি ও দণ্ডবিধির একাধিক ধারার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

আরও পড়ুন
Web-Image---Copy

একই দিনে দুজনকে ধর্ষণ করে পালিয়েছেন যুবক

​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদক, ডাকাতিসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে