images

দেশজুড়ে

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে রাজমিস্ত্রির মৃত্যু 

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৭:১৯ পিএম

ঢাকার আশুলিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে আলম (২৭) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

‎বুধবার (১ জুলাই) ঢাকার আশুলিয়ার ছয়তলা রূপায়ন হাউজিং এলাকার তৌহিদ উদ্দীনের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম পঞ্চগড় জেলার বোদা থানার কুমার পাড়া এলাকার আব্দুল ওয়াহবের ছেলে। তিনি আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

স্থানীয়রা জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রাজমিস্ত্রি আলম প্রায় ৬০ ফুট গভীর সেপটিক ট্যাংকে রশি দিয়ে নামার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি রশি ছিঁড়ে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

পাটক্ষেত থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

ভবনের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে ওই ভবনের কন্ট্রাক্টর ফারুক ক্যামেরা দেখে সটকে পড়েন। পরে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ হারুন অর রশীদ বলেন, হাসপাতালে যখন নিয়ে এসছে, তখন সে ছিল মৃত। কীভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে আমরা কিছুই বলতে পারি না।

এ বিষয়ে জামগড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে