images

দেশজুড়ে

পানের বরজে গাঁজা চাষ, অতঃপর...

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৯:৪১ এএম

ঝিনাইদহের কালীগঞ্জে একটি পানের বরজে অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি ওজনের গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বরজের মালিক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ফারাশপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ফারাশপুর গ্রামের সিরাজুল ইসলামের পানের বরজে তল্লাশি চালিয়ে চাষ করা কয়েকটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাছগুলোর মোট ওজন প্রায় ১৫ কেজি।

আরও পড়ুন
4rf_20260701_192847683

কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, পানের বরজে গাঁজা চাষ হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/আইএম