images

দেশজুড়ে

আ. লীগ আমলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে দুর্নীতির তথ্য সংগ্রহ করা হচ্ছে

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৬:১৩ পিএম

বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেস্টনিতে যেসব অনিময় দুর্নীতি হয়েছে, সে সব তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে সমাজসেবা রংপুর বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সমাজকল্যাণ মন্ত্রী বলেছেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে সরকার, একভাগ দুর্নীতিও মেনে নেওয়া হবে না। কারণ, দিনশেষে সরকারকে জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য।

আরও পড়ুন
2597

যৌতুক প্রথার বিরুদ্ধে যুবসমাজকে ঢাল হয়ে দাঁড়াতে হবে: ত্রাণমন্ত্রী

এছাড়া, আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রংপুরসহ বাংলাদেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে বলেও জানান সমাজকল্যাণ মন্ত্রী।

এর আগে, সমাজসেবার বিভিন্ন অফিস ঘুরে দেখেন তিনি। বিভিন্ন অফিস কক্ষে ‍ধুলার কারণে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আরটিভি/ এসকেডি