images

দেশজুড়ে

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৬:৩৬ পিএম

কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কের মন্ডলের বাজার নামক স্থানে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত রিকশার (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশার যাত্রী নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার সুধী কানন পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৪০)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image---Copy

আসামি ধরতে যাওয়ায় তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম 

দুর্ঘটনায় আহত ৫ জনের মধ্যে একজনকে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যদের কুড়িগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরটিভি/এমএইচজে