images

দেশজুড়ে

আবারও চাকপাড়া ও পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১১:২৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলার চাকপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ-এর পুশইন চেষ্টা ব্যর্থ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। 

শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে সীমান্তের লাইট বন্ধ করে অবৈধ পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

শনিবার (৪ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পের সদস্যরা বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের জন্য জড়ো করে। ঘটনা জানার পর বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীও বিজিবির সঙ্গে সীমান্তে প্রতিরোধ গড়ে তুলে। আনুমানিক ১২ জন শূন্য লাইন থেকে ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় অবস্থান করছিল। প্রতিরোধের মুখে বিএসএফ নিজস্ব যানবাহনের মাধ্যমে তাদের ভারতের মালদা হোল্ডার সেন্টারে নিয়ে গেছে। বর্তমানে বিজিবি ও স্থানীয় জনসাধারণ সতর্ক অবস্থানে রয়েছে। 

আরও পড়ুন
Web-Image---Copy

মাছ ধরতে গিয়ে মর্টারের গোলা পেল শিশুর দল

স্থানীয়রা বলেন, শুক্রবার রাতে পুশইনের আশঙ্কায় বিজিবির সঙ্গে লাঠিসোঁটা ও টর্চলাইট নিয়ে আমরাও সীমান্তে জড়ো হই। ‎

এছাড়াও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সদর ইউনিয়ন সীমান্ত দিয়ে বিএসএফ ভারতীয় এক প্রতিবন্ধী যুবককে (২৫) ঠেলে পাঠানোর চেষ্টা করে। ওই প্রতিবন্ধী যুবককে নিয়ে দুইদিন ধরে মুখোমুখি অবস্থান করছে বিজিবি ও বিএসএফ। 

স্থানীয় সূত্র থেকে জানা যায়, ওই প্রতিবন্ধী যুবককে গত শুক্র ও শনিবার দুই দফা বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসী।

আরটিভি/ এসকেডি